হোয়াটস আপ গ্রুপ বিষয়ে বিশেষ আবেদন
হোয়াটস আপ গ্রুপ বিষয়ে বিশেষ আবেদন
শ্রদ্ধেয় সংগঠক বন্ধু,
আমরা এই সময়ে নিজেদের সংগঠন সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে যা যা সাংগঠনিক উদ্যোগ, পরিকল্পনা এবং শিক্ষকদের পেশাগত স্বার্থে যা যা করতে পারি তা আন্তরিকভাবে করার ক্ষেত্রে সমস্ত স্তরে সম্পাদকমন্ডলীর সদস্য ও উচ্চতর নেতৃত্বের সাথে যোগাযোগ করে, সভা করে সমিতিকে এগিয়ে নিয়ে যাব। এটাই প্রাথমিক কাজ বেহ আমাদের। এবং এই সকল কাজ আমাদের দৃঢ়তার সাথে করতে হবে।
এই গ্রুপ আমরা যেন সেই সকল আলাপ আলোচনা, মিটিং নোটিশ, সার্কুলার, সাংগঠনিক প্রস্তুতি ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ রাখি। আমার ধারণা এই গ্রুপের সকল অগ্রণী সংগঠক এ বিষয়ে সহমত পোষণ করবেন। সমিতির আগামীদিন মতাদর্শগত লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার সময়, সমিতির সংগ্রামের ইতিহাস ঐতিহ্যকে সদস্য বন্ধুদের কাছে তুলে ধরা একান্ত প্রয়োজন। আমরা সেই কাজ সকলে মিলে অগ্রাধিকারের ভিত্তিতে করতে পারবো এই আশা রাখি।
সমিতির ইতিহাস ও ঐতিহ্যের কথা জনতে আমাদের অনলাইন মুখপত্র সংযোগ-এর পাতায় নিয়মিত চোখ রাখুন।
🚀 সংযোগ' দেখুন এখানে ক্লিক করে
রাজ্যে শাসন ক্ষমতার পালা বদলের পর ঘটনা পরম্পরা সম্বন্ধে বিশ্লেষণাত্মক দৃষ্টিতে আমাদের পর্যবেক্ষণ থাকবে। সমিতির সর্বোচ্চ স্তর থেকে নিশ্চিত তার প্রতিক্রিয়া থাকবে, কর্মসূচি সংঘটিত হবে। তার আগে আমাদের আরো সংগঠিত হওয়া সময়ের দাবি।
এই নিবেদন রাখলাম।
সংগ্রামী অভিনন্দনসহ,
জেলা সম্পাদক,
এবিটিএ, দক্ষিণ ২৪ পরগনা

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন